সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শোয়েবকে আরও কয়েক বছর মাঠে দেখতে চান সানিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা চান তার স্বামী শোয়েব মালিক তার ফিটনেস ধরে রাখার জন্য আরও কয়েক বছর ক্রিকেট খেলে যাক। শোয়েব মালিক সম্প্রতি ৪০ বছরে পা দিয়েছেন।  সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফর্ম করা শোয়েব আরও খেলে যান চায় তার ভক্তরা।  শোয়েবের স্ত্রীর চাওয়াও একই। পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের সঙ্গে একটি সাক্ষাত্কারে সানিয়া এ বিষয়ে বলেছেন, সুপার ফিট শরীর পেয়ে মালিক আশীর্বাদপ্রাপ্ত। সে স্বাস্থ্যকর জীবন পদ্ধতি অবলম্বন করে।

তিনি বলেন, শোয়েব ব্যতিক্রমী।  সে সেরা থাকার জন্য কঠোর পরিশ্রম করে।  সে একটি স্বাস্থ্যকর জীবনধারার একটি বড় উদাহরণ।  আমি তাকে বলেছি যে, মানসিকভাবে চাপ নিতে পারলে আরও দুই বছর ক্রিকেট খেলে যাও। তিনি বলেন, আমরা একে অপরকে সম্মান দিই এবং সমর্থন করি। আমরা দুজন পেশাদার ক্রীড়াবিদ। আমরা অনেক বছর ধরে খেলছি। সে সবসময় সমর্থন করে আসছে আমাকে। সে আমাকে বলেছে সে সব সময় আমাকে সার্পোট করবে। উল্লেখ্য, চলতি বছর শেষে টেনিসকে বিদায় জানাবেন সানিয়া।

 

 

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit