সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

গোলখরায় রোনালদো, মনে করিয়ে দিলেন ২০১০ সালের সেই করুণ মুহূর্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৮ Time View

 

স্পোর্টস ডেসক্ : নিজের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে শতবার সুখকর স্মৃতিতে ডুবেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল ক্ষুধায় মগ্ন থাকা রোনালদো নিয়মিত গোল করে প্রতিপক্ষকে করেছেন তছনছ। মাঠে নামলেই রোনালদোর নামের পাশে লেখা থাকতো গোল। কিন্তু সেই রোনালদোই কিনা ২০১০ সালের পর ক্লাব ফুটবলে আরো একবার গোলখরায় ভুগছেন।

নিজের ক্লাব ফুটবল ক্যারিয়ারে ২০১০ সালের পর আরো একবার টানা পাঁচ ম্যাচে গোল করতে ব্যর্থ রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শেষ পাঁচ ম্যাচেই (ওলভস, ব্রেন্টফর্ড, ওয়েস্ট হ্যাম, মিডলসব্রু ও বার্নলির বিপক্ষে) পাননি গোলের দেখা। তার ওপর এফএ কাপের চতুর্থ রাউন্ডে মিডলসব্রুর বিপক্ষে পেনাল্টি মিস করে বনে যান খলনায়ক, বাদ পড়ে যায় ম্যানইউ। গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলির বিপক্ষেও পারেননি গোল করতে। ম্যাচের ৬৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে সুযোগও পেয়েছিলেন গোল করার কিন্তু ৭৮ মিনিটে তার নেওয়া হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

এরপর আর তেমন সুযোগ না বানানোয় ২০১০ সালের পর আবারও টানা পাঁচ ম্যাচে গোল করতে ব্যর্থ হলেন তিনি। পয়েন্ট তালিকার তলানীতে থাকা বার্নলির বিপক্ষে জিততে পারেনি তার দল, করেছে ১-১ গোলে ড্র। এর আগে ২০১০ সালে রিয়াল মাদ্রিদের হয়ে (মালাগা, মায়োর্কা, ওসাসুনা, সোসিয়াদাদ ও আয়াক্সের বিপক্ষে) টানা পাঁচ ম্যাচে গোল করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া ২০২০ সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে টানা চার ম্যাচে গোল না করার রেকর্ড রয়েছে তার।

 

 

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit