শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী নিহত আহত ৩ 

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সিলেট-কুমিল্লা মহাসড়কে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে জামাল হোসেন (৩৫) নামের একজন বাউলশিল্পী ও গীতিকার নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ৩ জন আহত হয়েছে।মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার উড়শিউড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন ঢাকা জেলার কচুখেত এলাকার।আহতরা হলেন, আখাউড়া তারাগঞ্জের সিএনজি চালক সিদ্দিক মিয়া (৪৫), ঢাকা কচুখেতের সংগীতশিল্পী মুহাম্মদ আলামিন (৩৭) এবং নবীনগর রাধানগরের ইয়াসিন মিয়া (২৮)। 

এব্যাপারে আহত সংগীতশিল্পী আলামিন মিয়া জানান, প্রতিবছরের মত আজকেও আখাউড়া মুগড়া ইউনিয়নের আউড়ারচড় গ্রামের শহীদ ফকিরের বাড়ির ওরষশরীফ ছিল। তারা চারজন শিল্পী শহীদ ফকিরের ওরষে যাওয়ার পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় জামাল নামে এক বাউলশিল্পী নিহত হয়েছে। এদিকে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ হোসেন জানান, জামাল হোসেন নামের একজন বাউলশিল্পী নিহত হয়েছে। সিএনজি চালকসহ আরও তিনজন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দিয়েছি। গুরুতর আহত সিএনজি চালক সিদ্দিককে ঢাকায় পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হয়েছে। আহতদের উদ্ধারের পর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit