বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

নরসিংদীতে স্বামীর হাতে স্ত্রী খুন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৭ Time View

 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর বালুসাইর এলাকায় জুয়া খেলতে বাধা দেয়ায় গৃহবধুকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। হত্যার পর বাড়ির অদূরে একটি ইটভাটার পাশে মরদেহ ফেলে দেয়া হয়। খবর পেয়ে বুধবার সকাল ১১টার দিকে পরিত্যক্ত ইট ভাটার পাশের জমি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আছিয়া (২৮) মাধবদীর বালুসাইর গ্রামের ফজর আলী স্ত্রী। সে মাধবদী একটি কারখানায় শ্রমিকের কাজ করতো। নিহতের স্বজনরা জানায়, নিহত আসিয়া প্রতিদিনের মতো কারখানার কাজ শেষে রাতে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার পর জুয়া খেলাকে কেন্দ্র করে নিহতের স্বামী জোহর আলীর সাথে তার বাকবিতন্ডা শুরু হয়। বাগবিতন্ডার এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে আছিয়াকে মারপিট শুরু করেন। পরে লোহার রড দিয়ে তার মাথায় এলোপাথারী আঘাত করতে থাকে।

এতে তার মাথার মস্তক বেড়িয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার সন্তানরা তাকে বাধা দিতে এলে তাদেরকেউ পিটাতে আসে। পরে গভীর রাতে নিহতের মরদেহ পরিত্যক্ত সানি ইট ভাটার পাশের জমিতে ফেলে দেয়। সকাল ১০টার দিকে ইট ভাটার পাশে এক মহিলার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। ঘটনার পর থেকেই পাষন্ড স্বামী পলিয়ে গেছে।

নিহত আছিয়ার ৩ সন্তান রয়েছে। নিহতরে ছেলে রাজিব বলেন,রাতে মা বাবার মধ্যে ঝগড়া হয়। ওই সময় রড দিয়ে মাকে পিটিয়ে মারে। মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান বলেন,নিহতের স্বামী কাজকর্ম করতো না। সারাদিন জুয়ার আড্ডায় মেতে থাকতো। এনিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এরই জের ধরে এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে বলে প্রাথমিক তথ্য পেয়েছি। বাকি বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

কিউএনবি/অনিমা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit