মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ, র‍্যাব ও পিবিআইতে বড় রদবদল সাইকেলের আশায় মুরগী বিক্রি, স্বপ্ন পূরণ হবে কী ক্ষুদে শিক্ষার্থী তামিমের? ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী

কলম্বিয়ায় ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে কমপক্ষে ১৪ নিহত হয়েছেন। এ ঘটনায়  গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৫ জন । মঙ্গলবার দেশটির ডস্কেব্রাদাস এলাকায়  এই ঘটনা ঘটে।

জানা গেছে, আবাসিক এলাকায় হওয়া ভূমিধসে এখনও নিখোঁজ একজন। কাদামাটির নীচে আরও কেউ চাপা রয়েছে কিনা- সেটি অনুসন্ধানে চলছে উদ্ধার অভিযান। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থাও সংকটাপন্ন। তাই প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। আরও ভূমিধসের সম্ভাবনা থাকায় পাহাড়ি অঞ্চলটি থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে বাসিন্দাদের।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ইউএনজিআরডি’র পরিচালক জাদার গাভিরিয়া জানিয়েছেন, মৃতদের মধ্যে কয়েকজন ভেনিজুয়েলার নাগরিক রয়েছে। উদ্ধারকর্মীরা সেখান থেকে কাদামাটি সরিয়ে ফেলার চেষ্টা চালাচ্ছে।

এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০টি ঘরবাড়ি ও স্থাপনা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুক। সূত্র: রয়টার্স, এএফপি

কিউএনবি/অনিমা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit