সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

দুইয়ে দুই শেখ জামালের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে সবগুলো জয়ই নুন্যতম ব্যবধানে। কাল মুন্সিগঞ্জে আবাহনী দ্বিতীয় রাউন্ডও শুরু করেছে ১-১ গোলের ড্রয়ে। তবে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে বড় জয় তুলে নিয়েছে শেখ জামাল। এদিন ৩-০ গোলে হারিয়েছে তারা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।

লিগে এখনো পর্যন্তু এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। তাতে বড় কৃতিত্ব শেখ জামালের নাইজেরিয়ান ফরোর্ড ম্যাথু চিনেডুর।   জোড়া গোল করেছেন যে তিনি। তবে ম্যাচের প্রথম গোলটা অধিনায়ক সলোমন কিংয়ের। ২০ মিনিটেই শেখ জামালকে এগিয়ে দেন তিনি। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান চিনেডু।

দ্বিতীয়ার্ধে নিজেদের দ্বিতীয় গোলটি করেন তিনি ৫৫ মিনিটের। জামালের জয়টাও তাতে পোক্ত হয়ে যায়। উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরম্ন করেছিল তারা। সে ম্যাচেও প্রথমার্ধে ২-০ তে এগিয়ে গিয়েছিল দলটি। অন্য মাঠে কাল আবাহনী ড্র করায় লিগে এখন টানা দুই জয় শুধু শেখ জামালেরই।

 

 

কিউএনবি/আয়শা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit