সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

নওগাঁর পত্নীতলায় ৪ ইউপিতে পুন:ভোট গ্রহণ, আ’লীগ ২, স্বতন্ত্র ২ প্রার্থী বিজয়ী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৭ Time View

 

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলার চার ইউপির পাঁচটি কেন্দ্রের পুনঃভোট গ্রহণ সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আ’লীগের দু’জন এবং স্বতন্ত্র দু’জন প্রার্থী। ঘোষনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক নৌকা প্রতীকে ৮ হাজার ৮৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারজানা পারভীন ঘোড়া প্রতীকে ৬ হাজার ৬২ ভোট পেয়েছেন। আকবরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওবায়দুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীকে ৪ হাজার ৫৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামান চৌধুরী (স্বতন্ত্র) আনারস প্রতীকে চার হাজার ৫১৭ ভোট পেয়েছেন।

পত্নীতলা ইউনিয়নে ওবায়দুল ইসলাম (স্বতন্ত্র) আনারস প্রতীকে ৬ হাজার ২৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) আশরাফুল আলম মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ১৭০ ভোট পেয়েছেন। কৃষ্ণপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঘোড়া প্রতীকে ৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্যামল মহন্ত ৬ হাজার ১০৯ ভোট পেয়েছেন।

পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান বলেন পুনঃভোট সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারি সারাদেশের ন্যায় পত্নীতলা উপজেলার মোট ১১ ইউনিয়নে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বিশৃঙ্খলা ও নির্বাচনী সহিংসতার কারণে ৪টি ইউপির মোট ৫টি ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত রাখে পত্নীতলা উপজেলা নির্বাচন কমিশন। স্থগিত রাখা সেসকল ইউপিতে সোমবার পুনঃভোট অনুষ্ঠিত হয় ।

 

 

কিউএনবি/আয়শা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit