মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

আইসিসি জানুয়ারি মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় এবাদত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে দারুণ বোলিং করার স্বীকৃতি পেলেন এবাদত হোসেন। আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ডানহাতি এই পেসার। মাস সেরার দৌড়ে তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস ও কিগান পিটারসেন। 

গত জানুয়ারিতে নিউজিল্যান্ডে স্বপ্নের মতো সময় কাটে এবাদতের। ১০ টেস্টে ১১ উইকেট পাওয়া বাংলাদেশের এই পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট দিয়ে নিজের বোলিং রেকর্ড পাল্টে নেন। দুই ম্যাচে শিকার করেন ৯ উইকেট। মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ যে ঐতিহাসিক জয় পায়, সেখানে কাণ্ডারির ভূমিকায় ছিলেন তিনি। প্রথম ইনিংসে এক উইকেট নেওয়া এবাদত দ্বিতীয় ইনিংসে একাই ধসিয়ে দেন কিউইদের ব্যাটিং লাইন আপ।

আগুন ঝরা বোলিংয়ে ৪৬ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস মাত্র ১৬৯ রানেই গুটিয়ে দেন এবাদত। ক্যারিয়ার সেরা বোলিংয়ে সেই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন দেশের হয়ে ১২ টেস্টে ২০ উইকেট নেওয়া এই পেসার। সেটারই স্বীকৃতি হিসেবে মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা হলো তার। 

কিউএনবি/অনিমা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit