শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

জাভা সমুদ্র সৈকতে ভ্রমণে যাওয়ার পথে প্রাণ গেল ১৩ শ্রমিকের

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার জাভা সমুদ্র সৈকতে ভ্রমণে যাওয়ার পথে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৩ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। সোমবার স্থানীয় পুলিশের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি ও সিএনএ খবরটি জানিয়েছে।

ইন্দোনেশিয়ান কর্মকর্তারা জানান, মধ্য জাভার সুকোহারজো থেকে ৪৭ জন যাত্রী যোগিয়াকার্তা প্রদেশের দিকে যাচ্ছিল। পথে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে হতাহতের ঘটনাটি ঘটে। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় চলককে বাসটির নিয়ন্ত্রণে নিতে হিমশিম খেতে দেখা যাচ্ছিল। সে সময় তিনি বেশ আতঙ্কে ছিলেন বলে মনে হচ্ছিল। বাসটির ব্রেক কাজ করছিল না এবং ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে ধারণ করছে পুলিশ।

এরপর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাসটির চালকও রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit