সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

বিপ্লব-লিখনকে খেলানো হবে কিনা প্রশ্নে যা বললেন রাজ্জাক

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলে লেগস্পিনারের গুরুত্ব নেই। এখন পর্যন্ত তাই প্রতীয়মান। অথচ বড় বড় সব দলের সেরা সম্পদ তাদের লেগস্পিনার। একসময় অস্ট্রেলিয়া দলের বোলিং বিভাগের প্রধান অস্ত্র ছিলেন শেন ওয়ার্ন। আফগানিস্তানের মতো দলেরও প্রধান শক্তি লেগস্পিনার রশিদ খান। কিন্তু বাংলাদেশ দলে লেগিস্পিনার বিষয়টিতে অনীহা।  

এ মুহূর্তে জাতীয় দলে স্বীকৃত লেগস্পিনার বলতে আমিনুল ইসলাম বিপ্লব, কিন্তু একাদশে তেমন একটা সুযোগ পাচ্ছেন না তিনি। এ ছাড়া জোবায়ের হোসেন লিখনও দারুণ একজন লেগি। আসন্ন আফগানিস্তান সিরিজে এ দুজনের কাউকে সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্ন উঠেছে। এর জবাব দিয়েছেন নির্বাচক ও জাতীয় দলের একসময়ের অন্যতম সেরা স্পিনার আব্দুর রাজ্জাক। 

তার মতে, আফগানিস্তান সিরিজে বিপ্লব বা লিখনের সুযোগের সম্ভাবনা নেই বললেই চলে।  তার মতে রশিদ খানের মতো দুর্দান্ত স্পিনার নেই বাংলাদেশে। রাজ্জাক বলেন, ‘দলে একজন দক্ষ লেগস্পিনার থাকলে অবশ্যই ভালো। তবে দেশে তো কোয়ালিটি লেগস্পিনার নেই। তাই জাতীয় দলে খেলছে না।’আরও ব্যাখ্যা দিতে গিয়ে জাতীয় দলের কনিষ্ঠ নির্বাচক বলেন, ‘টিম কম্বিনেশনের কারণেই লেগস্পিনার খেলানো হচ্ছে না। লেগস্পিনাররা লিগের খেলাই খেলতে পারছে না ঠিকমতো। যদি লিগের খেলা ঠিকভাবে না খেলে, আন্তর্জাতিক ম্যাচ কীভাবে খেলবে? সেটি তো আগে ভাবতে হবে। এভাবে কি জাতীয় দলে দেওয়া সম্ভব?’

দলে লেগস্পিনার যোগ করতে আগ্রহী নির্বাচকরা, সে কথাই জানালেন রাজ্জাক।  বললেন, ‘জাতীয় দলের জন্য একটা সময় তাদের জন্য খুব চেষ্টা করা হয়েছিল। লেগস্পিনার খোঁজা হয়েছিল। লিখনকে যখন নেওয়া হয়েছিল মানে টেস্ট ম্যাচে; তার পর হঠাৎ সে ভালো করতে পারেনি বলে বাইরে চলে গেছে।’বিপ্লবের বিষয়ে রাজ্জাক বলেন, ‘বিপ্লব ভারতের বিপক্ষে মোটামুটি পারফর্ম করেছে। কিন্তু যখন এমন হয়েছে লিগের দলগুলোতেই সে খেলতে পারছে না, ভালো করছে না, তার পর থেকেই বিপ্লব ন্যাশনাল টিমে খেলেনি। একজন থাকলে অবশ্যই ভালো, ভ্যারাইটি আসে। সে জন্য চেষ্টা করা হচ্ছে। তার মানে নিতেই হবে এটা কখনই না।’

 

 

কিউএনবি/আয়শা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit