শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

৯ ফেব্রুয়ারি থেকে সব আসনে যাত্রী নেবে ট্রেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

ডেস্ক নিউজ :  স্বাস্থ্যবিধি মেনে আবারও সব আসনে যাত্রী নিয়ে চলতে যাচ্ছে ট্রেন। আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালকের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ এখন নিম্নমুখী। ইতিমধ্যে টিকাদান কার্যক্রমও জোরদার করা হয়েছে। মানুষ টিকা নিয়ে ট্রেনে ভ্রমণ করছেন। এতে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। তাই যাত্রী চাহিদা পূরণের স্বার্থে শতভাগ আসনে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপে বিক্রি করা হবে। আন্তনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ট্রেনে খাবার পরিবেশন ও রাতে বেডিং সরবরাহ করা যাবে।

২০২০ সালে দেশে করোনার সংক্রমণে অন্য গণপরিবহনের মতো বন্ধ হয়ে যায় যাত্রীবাহী ট্রেনও। এরপর ওই বছরের জুলাই থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালানো হয়। তখন অল্প কিছু আন্তনগর ট্রেন চালু থাকায় বেড়ে গিয়েছিল যাত্রীদের চাপ। তাই এবার সব ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।

কিউএনবি/অনিমা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit