রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

লতা মঙ্গেশকরের শ্রদ্ধায় কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামলেন রোহিতরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

বিনোদন ডেস্ক :  লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য জানাতে গতকাল রবিবার (০৬ ফেব্রুয়ারী) আহমেদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম একদিনের ম্যাচে কালো আর্ম ব্যান্ড পরে নামল টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।

রোহিত শর্মা, বিরাট কোহলি সবার হাতেই কালো আর্ম ব্যান্ড ছিল। সুরসম্রাজ্ঞীর প্রয়াণের খবর পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়ে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেটের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক ছিল লতা মঙ্গেশকরের। প্রায় চার যুগ ধরে এই যোগ। 

ক্রিকেটের অন্ধ ভক্ত ছিলেন প্রয়াত সঙ্গীত শিল্পী। বেশ কয়েকবার স্টেডিয়ামেও দেখা গেছে তাকে। সুনীল গাভাস্কার থেকে শচীন টেন্ডুলকার- সবার সঙ্গে ভাল সম্পর্ক ছিল। এমনকি আধুনিক যুগের ক্রিকেটারদের সঙ্গেও তার যোগাযোগ ছিল।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কয়েকবার ধোনির উদ্দেশ্যে বার্তা দিতেও দেখা গিয়েছিল লতা মঙ্গেশকরকে। ভারতীয় ক্রিকেটের বড় সমর্থক ছিলেন তিনি। তাই লতা মঙ্গেশকরের প্রয়াণে এদিন তাকে শ্রদ্ধা জ্ঞাপন করল বিসিসিআই। 

করোনা আবহের জন্য ভারতের ১০০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচকে কেন্দ্র করে কোনও অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি বোর্ড। কিন্তু ভারতের ক্রিকেটের ইতিহাসে দিনটিকে চিরকালের জন্য উল্লেখযোগ্য করে দিলেন লতা মঙ্গেশকর।

কিউএনবি/অনিমা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit