মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম

অসহায় ইব্রাহীম মিয়াকে সেলাই মেশিন প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার  ইব্রাহীম মিয়ার পাশে দাঁড়িয়েছে ইতালি প্রবাসী ছাত্তার রাজু। পৌর শহরের সড়ক বাজারে রাস্তার পাশে বসে সেলাই কাজ করে জীবিকা নির্বাহ করেন ইব্রাহীম মিয়া। সম্প্রতি রাতের আধারে কে বা কারা ইব্রাহীম মিয়ার সেলাই মেশিনটি ভেঙে ফেলেন। এতে করে অসহায় ইব্রাহীম মিয়া কাজ হারিয়ে মানবেতন জীবন যাপন করে। এ নিয়ে দ্বীন ইসলাম খান নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মানবিক সাহায্য আবেদন করে একটি পোস্ট করেন।
সে সাহায্যের আবেদনটি নজরে আসে ইতালি প্রবাসী ছাত্তার রাজুর।পরে যোগাযোগ করে ইব্রাহীম মিয়ার জন্য একটি নতুন সেলাই মেশিনের ব্যবস্থা করে দেন তিনি।সেলাই মেশিন পেয়ে ইব্রাহীম মিয়া বলেন, ‘আমি আখাউড়া রেলওয়ে স্টেশন রোডে বসে সেলাই কাজ করি, রাতে মেশিনটি এখানেই থাকে গত কিছু দিন আগে রাতের আধারে কে বা কারা আমার মেশিনটি ভেঙে দিলে আমি অসহায়ভাবে জীবনযাপন করছি। টাকার অভাবে নতুন মেশিন ক্রয় করতে পারছিলাম না। তাই ভাঙা মেশিন দিয়ে কোন রকমে সামান্য কিছু কাজ করছিলাম। এই নতুন সেলাই মেশিনটা পেয়েছি তা চালিয়ে কিছু আয় করতে পারবো।
প্রবাসী ছাত্তার রাজুর সহায়তায় বেঁচে থাকার আশার আলো দেখতে পাচ্ছি।’ এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  শাখাওয়াত হোসেন নয়ন, জেলা ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হৃদয় খন্দকার, প্রগ্রেসিভ লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিঃ- আখাউড়া শাখার এজিএম,  মূসা ভূইয়া। আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘে সহ-দপ্তর সম্পাদক মোঃ দ্বীন ইসলাম খাঁন।

 

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৭

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit