শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আফগানিস্তানে ফিরলেন দেশ ত্যাগ করা ৫ পাইলট

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

ডেস্ক নিউজ : আফগানিস্তানের পাঁচজন পাইলট দেশে ফিরে এসেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারকে হঠিয়ে তালেবানের ক্ষমতা দখলের মুহূর্তে এসব পাইলটরা আফগানিস্তান ত্যাগ করেছিলেন। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ফেরা এই পাঁচজন পাইলট শিগগিরই কাজে যোগদান করবেন। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আফগানিস্তানের বাখতার নিউজ এজেন্সি, আফগান নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোমী প্রচেষ্টা এবং অনুপ্রেরণায় উৎসাহিত হয়েই তারা দেশে ফিরেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় যে বিবৃতিতে দিয়েছে তাতে প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদের সঙ্গে এক ফ্রেমে দেশে ফেরা ৫ পাইলটকে দেখা গেছে।

তবে বিবৃতিতে উল্লেখ করা হয়নি, এই পাইলটরা কোন দেশ থেকে আফগানিস্তানে ফিরলেন। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশ ত্যাগকরা পাইলটদের ফেরাতে মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আফগানিস্তানের জনপ্রিয় গণমাধ্যম খামা প্রেসের খবরে বলা হয়েছে, তালেবানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ মন্ত্রণালয়ের কর্মকর্তা বিশেষ করে পাইলটদের সর্বদা দেশে ফেরার আহ্বান জানিয়ে আসছেন। দেশে ফিরলে তাদেরকে সকল সুবিধা প্রদানেরও অঙ্গীকার ব্যক্ত করছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit