বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

যে মুনাফা দিয়ে পরমাণু প্রকল্পের উন্নতি করছে উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া বিগত বছরগুলোতে পরমাণু এবং ব্যালিস্টিক মিসাইল প্রকল্পের উন্নতি করেই চলেছে, এ নিয়ে এবার মুখ খুলেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, ক্রিপ্টোকারেন্সি লেনদেন ব্যবস্থায় সাইবার হামলার মাধ্যমে অর্জিত মুনাফা বড় এক ভূমিকা রাখছে। গতকাল শনিবার জাতিসংঘের এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, সাইবার হামলা বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি সম্পদে হামলা গুরুত্বপূর্ণ মুনাফার উৎস হিসেবে রয়েছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ক্রিপ্টোকারেন্সি ফার্ম ও লেনদেন ব্যবস্থাকে লক্ষ্য করে উত্তর কোরীয় হ্যাকাররা এই হামলা চটালিয়ে আসছে।

রয়টার্স বলছে, পরমাণু সংক্রান্ত গোপন ওই প্রতিবেদনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা বিষয়ক কমিটির কাছে শুক্রবার হস্তান্তর করা হয়। নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ করা স্বাধীন সংস্থাগুলোর এই প্রতিবেদন প্রস্তুত করে। বলা হয়েছে, ডিপিআরকের সাইবার হামলাকারীরা উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ায় অন্তত তিন ক্রিপ্টোকারেন্সি লেনদেন ব্যবস্থায় ২০২০ থেকে ২০২১ সালের মধ্যভাগ পর্যন্ত হামলা চালিয়ে পাঁচ কোটি ডলারের বেশি লুট করেছে।

ডিপিআরকের পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন অব্যাহত রয়েছে। সাথে সাথে ডিপিআরকে বস্তুগত, প্রযুক্তিগত ও আরো ঊর্ধ্বে সাইবারমাধ্যম ও যৌথ বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন প্রকল্প চালু রেখেছে।উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর পরমাণু পরীক্ষা ও ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। 

 

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit