শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে পরিবারের ৪ সদস্যকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় শনিবার নিহত চারজনের মধ্যে একজন শিশু রয়েছে। কর্সিকানা পুলিশ প্রধান রবার্ট জনসন সেখানকার স্থানীয় গণমাধ্যম কর্সিকানা ডেইলি সানকে বলেন, ডালাস থেকে ৮০ কিলোমিটার দূরে রাতের বেলা গুলি চালানোর খবর পাওয়া যায়। পরে কর্সিকানার ৩২ কিলোমিটার দূরের ফ্রস্ট এলাকাতেও গুলি চালানোর ব্যাপারে জানা যায়।

উভয় স্থানে ৪১ বছর বয়সী কেভিন মিলাজো’কে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি তার ৬৮ বছর বয়সী সৎ বাবা উইলিয়াম এবং ৬১ বছরের মা কন্নি মিমস’কে গুলি করে হত্যা করেছেন। নিশানায় পড়া আরও দুজন হলেন কেভিন মিলাজোর ২১ বছরের ছেলে জসুয়া মিলাজো এবং মাত্র চার বছরের হান্টার ফ্রিম্যান। পৃথক দুই স্থানে কেভিন মিলাজো গুলি চালানোর ঘটনায় তিনজন আহত হয়েছেন। তার মধ্যে দুজন আহত হয়েছেন প্রথম ঘটনায় এবং অপরজন আহত হয়েছেন কেভিন মিলাজো আত্মহত্যা করার সময়। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কারও নামই প্রকাশ করেনি সরকারি কর্তৃপক্ষ।  
সূত্র: এবিসি নিউজ।

 

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit