সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

ছোটদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে শনিবার রাতে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জয় করেছে ভারত। এর মাধ্যমে পঞ্চমবারের মত যুব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল দেশটি। এর আগে ২০২০ বিশ্বকাপের ফাইনালেও খেলে ম্যান ইন ব্লুরা।  তবে সেবার বাংলাদেশের বিপক্ষে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। কিন্তু দুই বছর বাদেই  ফাইনালে উঠে শিরোপা জয় করল তারা। 

এন্টিগায় স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশরা।  আর আগে ব্যাট করে ৪৪.৫ ওভার খেলে মাত্র ১৮৯ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।  জবাবে ভারত ৪৭.৪ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়। ম্যাচটিতে ভারতের হয়ে সর্বোচ্চ সমান ৫০ রান করে করেন শেখ রাশেদ ও নিশান সিন্ধু।  ইংল্যান্ডের হয়ে সবচেয়ে কম ২৪ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন জসুয়া বয়ডেন। 

এর আগে চরম ব্যাটিং  বিপর্যয়ের মধ্যেও ম্যাচটিতে ইংলিশ মিডল অর্ডারের ব্যাটসম্যান জেমস র দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন।  ৯৫ রান করতে তিনি খেলেন  ১১৬টি বল।  দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন লোয়ার অর্ডারের ব্যাটসম্যান জেমস জেলস।  তিনি ৬৫ বল খেলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন। 

দলের ওপেনার ও মিডল অর্ডারের অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায় ইংল্যান্ড অল্পতেই থামে। ভারতের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট তুলে নেন রাজ বাওয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৪টি উইকেট নেন রবি কুমার। এই দুইজনের বোলিং তোপেই কুপোকাত হয় ইংলিশরা। মাত্র ৩১ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেওয়ায় ফাইনালে ম্যান অব দি ম্যাচের পুরষ্কার জিতেছেন রাজ বাওয়া। 

 

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit