সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

পাঁচ গোলের রোমাঞ্চ শেষে স্বস্তির জয় জার্মান চ্যাম্পিয়নদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১১ Time View

 

ডেস্ক নিউজ : বুন্দেসলিগায় শনিবার রাতে লেইপজিগকে ৩-২ গোলে হারায় বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখের হয়ে গোল করেন থমাস মুলার ও রবার্তো লেভানডস্কি, বাকি একটি গোল প্রতিপক্ষের উপহার দেওয়া। লেইপজিগের হয়ে গোল দুটি করেছেন আন্দ্রে সিলভা ও এনকুনকো। এ ম্যাচেও গোল করে টানা ৬৮ ম্যাচেই গোল করল বায়ার্ন মিউনিখ। সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে এই লেইপজিগের বিপক্ষে গোল শূন্য ড্র করেছিল বাভারিয়ানরা।

পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে ছিল বায়ার্ন মিউনিখের। প্রতিপক্ষের পোস্টে শট নেয় ২৩টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। লেইপজিগ নেয় ১২টি শট, লক্ষ্যেই ছিল সাতটি। ম্যাচের ১২ মিনিটেই থমাস মুলারের গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে পোস্ট শট নেন রবার্তো লেভানডস্কি, কিন্তু গোকরক্ষক গুলাসি তা ফিরিয়ে দিলে ফিরতি বলে সহজেই জালে জড়ান মুলার।

২৭ মিনিটে পর্তুগিজ আন্দ্রে সিলভার গোলে ম্যাচে সমতা টানে লেইপজিগ। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের মাথার ওপর দিয়ে কর্নাড লেইমারের নেওয়া চিপ শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতে বল জালে জড়ান সিলভা। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই আবারো এগিয়ে যায় জার্মান চ্যাম্পিয়নরা। ৪৪ মিনিটে গোল করেন গোলমেশিন রবার্তো লেভানডস্কি। বাম দিকে থেকে কোমানের ক্রসে বক্সের ভেতরে থেকে হেডে বল জালে জড়ান এই পোলিশ ফরোয়ার্ড।

৫৩ মিনিটে বায়ার্নকে অস্বস্তিতে ফেলে আবারো সমতায় ফেরে লেইপজিগ। কর্নাড লেইমারের বাড়ানো পাস থেকে বল জালে জড়ান মিডফিল্ডার ক্রিস্তোফার এনকুনকু। তবে ৫৮ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে বায়ার্ন মিউনিখকে গোল উপহার দেন লেইপজিগের ডিফেন্ডার জোকো ভার্দিওল। এই গোলের জয় নিশ্চিত হয় বাভারিয়ানদের। এই জয়ে ২১ ম্যাচে ১৭ জয়, এক ড্র ও তিন হারে ৫২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বায়ার্ন মিউনিখ। এদিকে ২১ ম্যাচে নয় জয়, চার ড্র ও আট হারে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে লেইপজিগ।

 

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit