রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম

দুই ডিফেন্ডারের গোলে স্বস্তির জয় চেলসির

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : শনিবার সন্ধ্যায় এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে স্ট্রামফোর্ড ব্রিজে সেকেন্ড ডিভিশনের দল প্লেমাউথকে ২-১ গোলে হারায় প্রিমিয়ার লিগের দল চেলসি। প্রথমার্ধের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে ব্লুজরা। তবে বিরতিতে যাওয়ার আগেই ম্যাচে সমতা টানে থমাস টুখেলের দল। নির্ধারিত নব্বই মিনিট ১-১ সমতায় থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানেই বাজিমাত করে চেলসি। প্লেমাউথের রায়ান হার্দি পেনাল্টি মিস করলেও চেলসির আলেনসো ১০৫ মিনিটে গোল করে জয় নিশ্চিত করে। পুরো ম্যাচে ৭২ শতাংশ বল দখলে রেখেছিল চেলসি। প্রতিপক্ষের পোস্টে ৪১ শট নিয়ে লক্ষ্যে রেখেছিল ১১টি। বিপরীতে প্লেমাউথ শট নেয় মোটে ১১টি এবং লক্ষ্যে ছিল ৫টি। প্রথমার্ধে প্লেমাউথ গোলের দেখা পেলেও তেমন আক্রমণ শানাতে পারেনি। পুরোটাই আধিপত্য বিস্তার করেছে চেলসি। এই জয়ে পঞ্চম রাউন্ড নিশ্চিত করল আট বারের চ্যাম্পিয়নরা। ম্যাচের অষ্টম মিনিটে প্লেমাউথকে এগিয়ে নেন ডিফেন্ডার ম্যাকাউলে গিলেসপে।

বাম দিক থেকে হাউটনের ফ্রিকিকে বক্সের ছয় গজ থেকে ফ্লিক শটে লক্ষ্যভেদ করেন এই সেন্টারব্যাক। পরের মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল চেলসি কিন্তু মিডফিল্ডার কোভাচিচের শট ক্রস বারে লেগে ফিরে আসে। ৩০ মিনিটে আবারো ক্রস বারে লেগে ফিরে এলে হতাশায় পুড়তে হয় চেলসিকে। দূরের পোস্টে হাকিম জিয়েকের বাড়ানো বল হাদসন উদো হেড করলে ক্রস বারে লেগে প্রতিহত হয়। তবে ৪১ মিনিটে হতাশ হতে হয়নি ব্লুজদের, স্বাগতিকদের সমতায় ফেরান ডিফেন্ডার আজপিলিকুয়েতা। ডান দিক থেকে ম্যাসন মাউন্টের নিচু ক্রস দারুন প্লেসিং শটে জালে জড়ান এই ডিফেন্ডার।  

দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক চেলসি কিন্তু কোনো কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না। সফরকারী প্লেমাউথ তেমন সুযোগ বানাতে পারেনি। তবে তাদের রক্ষণভাগ চেলসি ফরোয়ার্ডদের কোনরকম সুযোগও দেয়নি। নির্ধারিত নব্বই মিনিট ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। সেখানেই বাজিমাত করে চেলসি। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটের মাথায় গোল করে চেলসির পঞ্চম রাউন্ড নিশ্চিত করেন ডিফেন্ডার মার্কোস আলেনসো। বাম দিকে টিমো ভার্নারের সাথে বল দেওয়া নেওয়া করেন বক্সের দিকে ঠেলে দেন কাই হ্যাভার্টজ। বক্সে থাকা আলেনসো ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন। ম্যাচে সমতা টানার সুযোগ পেয়েছিল সেকেন্ড ডিভিশনের দল প্লেমাউথ। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হল দলটির ফরোয়ার্ড রায়ান হার্দি। আর এতেই পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় প্লেমাউথের।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit