সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

আইপিএলের অপমান এখনো ভুলতে পারেননি ওয়ার্নার

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

স্পোর্টস ডেস্ক : আইপিএলের গত আসরটি ডেভিড ওয়ার্নারের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। যে সানরাইজার্স হায়দরাবাদকে তিনি শিরোপা জিতিয়েছিলেন, সেই ফ্র্যাঞ্চাইজিই তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়। এমনকি দল থেকেও বাদ দেওয়া হয় ওয়ার্নারকে।  সেই ক্ষত এখনো থেকে গেছে ওয়ার্নারের মনে। মাঝেমধ্যেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অজি ওপেনার। এবার সাবেক অজি গতি তারকা ব্রেট লির সঙ্গে আলাপচারিতায় তিনি ফের ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন ওয়ার্নার। দলকে বিশ্বকাপ জিতিয়ে তিনি বুঝিয়ে দেন, ছন্দে থাকলে তাঁর কাছে অসম্ভব বলে কিছু নেই। আইপিএলে নেতৃত্ব হারিয়ে তাঁর খুব খারাপ লেগেছিল। ব্রেট লিকে ওয়ার্নার বলেন, ‘গত বছর আইপিএলে নেতৃত্ব চলে যাওয়ার পর মানসিকভাবে ধাক্কা লেগেছিল। ভেবেছিলাম আমার পরিসংখ্যানের দিকে নজর দেওয়া উচিত। তবে এই বিষয়ে নিয়ে কিছু বলা বা পোস্ট করার মতো কিছু করিনি। ‘

এবারের আইপিএলে ওয়ার্নার নতুন কোনো দলে খেলবেন। তাঁর ভিত্তিমূল্য দুই কোটি রুপি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়ার্নারের পারফরম্যান্সে তাঁর দাম নিশ্চয়ই আরো বেড়ে যাবে। ওয়ার্নার বলেন, ‘ভারতীয় পরিবেশে টি-টোয়েন্টি খেলতে গেলে শরীর গরম হয়ে যায়, পা কাজ করে না। গত বছর আইপিএলে ম্যাক্সওয়েল তিন ওভার খেলেই হাঁপিয়ে যাচ্ছিল। ৬০-৭০ দিনের মধ্যে যদি ১৪টা ম্যাচ খেলতে হয় তাহলে শারীরিকভাবে একটা প্রস্তুতি দরকার। আইপিএল খেলতে যাওয়ার আগে সাত দিন প্রস্তুতি নিয়েছিলাম। ‘

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit