রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম

কোহলি-কুম্বলে সংঘাতের কারণ এটাই?

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কাছে ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পরে প্রধান কোচ হিসাবে কুম্বলের সরে দাঁড়ানো ভারতীয় ক্রিকেটে অন্যতম বিতর্কিত অধ্যায়। দায়িত্ব পাওয়ার মাত্র এক বছরের মধ্যেই সরে দাঁড়াতে হয় কুম্বলেকে। বিরাট কোহলির সঙ্গে তীব্র সংঘাতের কারণেই যে কুম্বলে দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন, সেটা ‘ওপেন সিক্রেট’। কিন্তু কী নিয়ে তাদের মাঝে ঝামেলা ছিল- সেটা পরিস্কার নয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রত্নাকর শেঠি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ড রত্নাকর শেঠি তার বই, ‘অন বোর্ড: টেস্ট, ট্রায়াল, ট্রায়ামফ, মাই ইয়ার্স ইন বিসিসিআই’-এ এই বিষয়ে খোলাখুলি মতামত জানিয়েছেন। নিজের বইয়ের বিষয়ে রত্নাকর শেঠি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘২০১৭ সালের ১৮ জুন অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর কুম্বলের পদত্যাগ ভারতীয় ক্রিকেটের অস্বচ্ছতাকে সামনে এনেছে। যেটা ধীরে ধীরে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের কার্পেটের তলায় প্রবেশ করেছিল। ‘

শেঠি বিস্তারিত ব্যখ্যা করে বলেছেন, ‘অনেকেই চায়নি কুম্বলে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাক। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কোচের মতপার্থক্য বেড়ে যাচ্ছিল। এক পর্যায়ে অধিনায়কই শেষ হাসি হাসে। ক্রিকেটারদের পাশে দাঁড়ানো না নিয়ে কুম্বলের প্রতি অভিযোগ ছিল কোহলির। কোচ-অধিনায়কের এই সংঘাতে ড্রেসিংরুমের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছিল। ‘

তিনি আরও বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির যে ফাইনালে আমরা পাকিস্তানের কাছে হারি, সেই ম্যাচে নামার আগে লন্ডনে একটা সভা হয়। যে সভার কথা আমি পরে জানতে পারি। সেই সভায় উপস্থিত ছিলেন বিরাট কোহলি, অনিল কুম্বলে, রাহুল জোহরি, অমিতাভ চৌধুরি এবং ডক্টর শ্রীধর। আপাতভাবে মনে হয়েছিল ক্রিকেটারদের পাশে না দাঁড়ানোয় এবং ড্রেসিংরুমে টেনশন তৈরি করায় কুম্বলের ওপর মোটেই খুশি ছিলেন না কোহলি। ‘

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit