শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

সরকার রাষ্ট্রের মৌলিক চরিত্র গুম করেছে: প্রিন্স

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০১ Time View

 

ডেস্ক নিউজ : বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার ভোটাধিকারসহ মানবাধিকার হরণ করে রাষ্ট্রের মৌলিক চরিত্র গুম করেছে। তারা দেশকে গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে। নিজেদের অবৈধ-অনৈতিক শাসন দির্ঘায়িত করতে ফ্যাসিবাদ কায়েম করে গুম, খুনসহ নৈরাজ্য সৃষ্টি করেছে। এ অবস্থা অনন্তকাল ধরে চলতে পারে না।

আজ শনিবার ময়মনসিংহের হালুয়াঘাটে পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স। সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আওয়ামীলীগ সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ। ’ সম্প্রতি হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্র ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী সরকার সুশাসনকে কবরস্থ করে দুঃশাসন কায়েম করেছে, যেখানে স্বচ্ছতা, নিয়ম-নৈতিকতার বালাই নাই। আছে শুধু নৈরাজ্য, গুম, খুন, অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, ছিনতাই ও চাঁদাবাজি।

এমরান সালেহ প্রিন্স ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক, মানবিক, সুশাসনে ফিরিয়ে নিতে নেতাকর্মীদের প্রতি সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকার নিজেদের অপকর্মের কারণে র‍্যাব ও এর ৬ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা ডেকে এনেছে। এসব আড়াল করতে এখন বিএনপির বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যাচার করছে। একজন মার্কিন আইনপ্রণেতার বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব করে সরকার দেশকে গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন দেশে গণতন্ত্র, মানবাধিকারের পতাকা উড়বে, সুশাসন কায়েম হবে।  

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপি নেতা আলী আশরাফ, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহসভাপতি আবদুল আজিজ খান, উত্তর জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফ, হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, জেলা যুবদলের নেতা হুমায়ুন কবির, আবদুল মালেক সোহান, সোহেল আজাদ, মোতালেব হোসেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, জাসাস সভাপতি শফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, তাঁতি দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, জেলা ছাত্র দলনেতা এম বি রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit