সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

চট্টগ্রামে নতুন করে ৫৭৪ জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

ডেস্ক নিউজ : চট্টগ্রামে নতুন করে ৫৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ। তবে এদিন করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শনিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৯টি ল্যাবে ২ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষা করে ৫৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩৩ জনই নগরীর বাসিন্দা।

বাকি ১৪১ জনের মধ্যে লোহাগাড়ার ৯, সাতকানিয়ার ১১, বাঁশখালীর ৭, আনোয়ারার ৭, চন্দনাইশের ৯, পটিয়ার ৬, বোয়ালখালীর ১১, রাঙ্গুনিয়ার ১০, রাউজানের ১১, হাটহাজারীর ১৬, ফটিকছড়ির ২০, মিরসরাইয়ের ১৩, সীতাকুণ্ডের ৯ ও সন্দ্বীপ উপজেলার ২ জন রয়েছেন। এর আগে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৫৩৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৯ হাজার ৩৭৮ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit