মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

বাহরাইনের সঙ্গে ইসরাইলের নিরাপত্তা চুক্তি

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহরাইনের সঙ্গে নিরাপত্তা চুক্তি করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। বাহরাইনের রাজধানী মারামায় গত বৃহস্পতিবার এ চুক্তি হয় বলে জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম। খবর ইয়েনি সাফাকের। ইসরাইলের দৈনিক ইয়েদিয়থ আহরোনোথ জানায়, চুক্তিতে ইরাইলের পক্ষে স্বাক্ষর করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ এবং বাহরাইনের পক্ষে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল্লাহ বিন হাসান আল-নইমি।

বাহরাইনের শাসক হামাদ বিন ইসা আল-খলিফার মানামার বাসভবনে ওই প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়। ইসরাইলি গণমাধ্যম এ চুক্তিতে ঐতিহাসিক ঘটনা বলে বর্ণনা করেছে। তবে, চুক্তিতে কী আছে তা উল্লেখ করা হয়নি। প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ বলেছেন, এ চুক্তির ফলে বাহরাইনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হবে। উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাহরাইন।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit