শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

প্রধানমন্ত্রী‌কে অস্ট্রিয়ার চ্যান্সেলরের ফোন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৬ Time View

 

ডেস্ক নিউজ :  অস্ট্রিয়া-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় তাঁদের মধ্যে কথা হয়। এ সময় দুই দেশের সরকার প্রধানের মধ্যে বিভিন্ন বিষয়ে ১০ মিনিটের মতো কথা হয়।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথমদিকে ১.৫ মিলিয়ন করোনা ভ্যাকসিন উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ার চ্যান্সেলরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। কার্ল নেহাম্মার এ সময় উল্লেখ করেন, ভবিষ্যতে বাংলাদেশের যদি আরও ভ্যাকসিন লাগে তা তারা দিতে প্রস্তুত রয়েছে। 

চ্যান্সেলর বলেন, “অস্ট্রিয়া বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক, বাংলাদেশের সঙ্গে আমরা অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চাই।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়টির ওপর জোর দিয়ে বাংলাদেশে তাদের বিনিয়োগ করতে আহ্বান জানান। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী। 

এসময় অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

কিউএনবি/অনিমা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit