বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত

মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া সেই নবজাতক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৪ Time View

 

ডেন্ক নিউজ : অবশেষে মায়ের কোলে ফিরেছে নবজাতক। চাঁদপুরে মতলব উত্তরে হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে তামান্না বেগম নিজের নবজাতক সন্তানকে বিক্রি করে দেন। এমন ঘটনা ৩ ফেব্রুয়ারি যুগান্তর অনলাইনে প্রকাশিত হলে প্রশাসনের সহায়তায় শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকা থেকে নবজাতককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ। 

জানা গেছে, চাঁদপুর মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানির পাড় গ্রামের তৈয়ব আলীর ছেলে আলমের সঙ্গে তামান্না বেগমের (২৮) বিয়ে হয়। বিয়ের পর এ দম্পতিকে অভিভাবকরা মেনে না নেওয়ায় তারা ছেংগারচর বারাআনি গ্রামে ভাড়া বাসায় থাকেন। তাদের দুই সন্তান রয়েছে। তৃতীয় সন্তান প্রসবের সময় এলে স্বামী টাকাপয়সা জোগাড়ের জন্য বাড়ি থেকে চলে যান। এরই মধ্যে তামান্না বেগমের প্রসব বেদনা উঠলে তার মা ও স্বজনরা মিলে উপজেলার ছেংগারচর বাজারে অবস্থিত পালস্ এইড জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গত ২৬ জানুয়ারি ভর্তি করেন। ওই দিনই অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয়।  

ছেলে সন্তান জন্ম নেওয়ার পর সব মিলিয়ে অপারেশন ও ওষুধপত্র এবং আনুসাঙ্গিক খরচ নিয়ে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়। বিল ও নিজের চিকিৎসার খরচ বহন করতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষ বিল পরিশোধের জন্য তামান্না বেগমকে চাপ দেয়। হাসপাতালের বিল পরিশোধ করতে কোনো উপায় না পেয়ে তামান্না বেগম তার নিজের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রি করে বিল পরিশোধ করেন।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মো. শরিফুল হাসান বলেন, নবজাতককে বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করার শিরোনামে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সংবাদটি পেয়ে খোঁজখবর নিয়ে নবজাতকের মা ও স্বজনসহ ষাটনল এলাকা থেকে নবজাতককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিই। 

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit