বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় গাছের চারা ও স্কুলের বসার বেঞ্চ বিতরণ মাটিরাঙ্গায় দুই সপ্তাহ ব্যাপি গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত। অস্ট্রেলিয়ায় স্বপ্নের দিন বাংলাদেশের ক্ষতিপূরণের আশায় গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা॥ সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে “কাউবয় ফ্যাক্টরিতে” নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ নেত্রকোণায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে অর্থদণ্ড সহ কারাদণ্ড-৪ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর ঘরের মাঠে বিশ্বকাপ জিতেই ক্যারিয়ার শেষ করতে চান মিলার এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমদ মঙ্গলের সাধারণ পাথরের ভেতর পৃথিবীর মতো রত্নের খোঁজ পেল নাসা

ভারী বর্ষণের আভাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

 

ডেস্ক নিউজ : লঘুচাপের প্রভাবে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা। শৈত্যপ্রবাহ কেটে গেলেও বৃষ্টিতে বাড়ছে শীতের অনুভূতি। রয়েছে ভারী বৃষ্টিপাতের আভাস। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাত কমে ফের দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ।

চলতি শীত মৌসুমে মাঘে বৃষ্টিপাত একটু বেশি হচ্ছে। আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপের প্রভাবে এমন হচ্ছে, আগামী দুই থেকে তিনদিন পর তাপমাত্রা ফের কমতে পারে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit