মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

তুরস্ক-গ্রিস সীমান্ত : ঠাণ্ডায় ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিস সীমান্তের কাছে তুরস্কে শীতের কারণে ১২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় দেশ একে অন্যকে দোষারোপ করছে। গ্রিসের সীমান্ত কর্মকর্তাদের দোষারোপ করে তুরস্ক বলেছে, অভিবাসনপ্রত্যাশীদের তারা ফেরত পাঠিয়েছে। সে কারণে তাদের মৃত্যু হয়েছে।

যদিও গ্রিস সেই অভিযোগ বেশ কঠোরভাবে নাকচ করেছে। অভিবাসনপ্রত্যাশী ইস্যুতে দেশ দুটি প্রায়ই স্থল ও সমুদ্র সীমানা অতিক্রম করে সংঘর্ষে লিপ্ত হয়। তুরস্কের কর্মকর্তারা বলছেন, বুধবার সকালে ৯ জনের মরদেহ পাওয়া যায়। পরে অনুসন্ধানে আরো দুজনের দেহ পাওয়া যায়। তাদের সবার দেহ বরফে জমে গেছে।

পরে আরেকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু অভিযোগ করে বলেছেন, অভিবাসনপ্রত্যাশীদের আটকের পর পোশাক ও জুতা খুলে নিয়েছে গ্রিসের সীমান্ত বাহিনী। সে কারণে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁর। গ্রিসের অভিবাসনমন্ত্রী নটির মিটারাচি বলেছেন, মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনার ব্যাপারে সত্য লুকিয়ে তুরস্ক যে প্রপাগান্ডা চালাচ্ছে, তার কোনো সামঞ্জস্য নেই।
সূত্র : বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit