রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম

অ্যাশেজে হার, চাকরি নেই ইংল্যান্ডের ক্রিকেট পরিচালকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ায় বিপক্ষে অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজে হেরে যায় ইংল্যান্ড। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারালেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট পরিচালক অ্যাশলে জাইলস। অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করতে রাজি হয়েছেন সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।

অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানে হেরে যায় জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল। অ্যাশেজ সিরিজের হার নিয়ে অ্যাশলে জাইলস ও প্রধান কোচ ক্রিস সিলভারউডের প্রতিবেদন নিয়ে গত মঙ্গলবার আলোচনা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই সভা থেকেই আসে জাইলসকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত। পরদিন তা জানান ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন।

তিনি বলেন, গত তিন বছরে ইংল্যান্ডের ছেলেদের ক্রিকেটে অবদান রাখার জন্য অ্যাশলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ক্রিকেটের আঙিনায় তিনি অনেক সম্মানিত একজন এবং ইসিবি ও ইংল্যান্ড ছেলেদের ক্রিকেটে অনেক অবদান রেখেছেন। এই শীতে অ্যাশেজে হতাশাজনক পারফরম্যান্সের পর আমাদের টেস্ট দলকে সাফল্যের পথে ফেরাতে প্রয়োজনীয় সবকিছু ঠিকঠাক করতে হবে।

গত তিন বছর ধরে ইংল্যান্ড দলের পরিচালকের দায়িত্বে ছিলেন জাইলস। পারফরম্যান্সের পাশাপাশি এবার অস্ট্রেলিয়ায় ইংলিশ ক্রিকেটারদের ফিটনেস ও স্বাগতিকদের জয়োৎসবে তাদের কয়েকজনের উপস্থিত নিয়েও ওঠে প্রশ্ন। সব মিলিয়েই হুমকির মুখে ছিল জাইলসের চাকরি। মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংলিশদের পরিচালকের দায়িত্ব থাকবেন সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।

 

 

কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit