সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

বিচারের বাণী এখন গুমরে গুমরে কাঁদছে : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৭ Time View

 

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে ন্যায়বিচার নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে। বিচারের বাণী এখন গুমরে গুমরে কাঁদছে। বাংলাদেশে আইনের শাসনকে মাটিচাপা দেওয়া হয়েছে। আইন, প্রশাসন ও বিচারবিভাগ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, হবিগঞ্জে বিএনপির ডাকা শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ নির্দয়ভাবে গুলিবর্ষণ করে নেতাকর্মীদের চোখ নষ্ট করে দেওয়াসহ অনেককে পঙ্গু করে দিয়েছে। এরপরও মিথ্যা মামলা সাজিয়ে নেতাকর্মীদের আসামি করা এবং জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাগারে প্রেরণ বর্তমান জুলুমশাহী যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এটি তার প্রমাণ।

বিএনপি মহাসচিব বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এমন হু হু করে বাড়ছে যে, তাতে জনগণের নাভিশ্বাস উঠেছে। মির্জা ফখরুল আরও বলেন, গ্যাস, বিদ্যুৎ, সুপেয় পানি ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। অথচ সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনহিতকর কাজ করছে না। সরকারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে প্রতিবাদী মানুষের ওপর নেমে আসছে ভয়াবহ উৎপীড়ন-নির্যাতন।

তিনি বলেন, বর্তমান নিষ্ঠুর আওয়ামী সরকারের সব ঘৃণ্য আচরণ প্রমাণ করে যে, তাদের মানবিকতাবোধ বলে কিছুই অবশিষ্ট নেই। ক্ষমতার দাপট এবং লোভ আওয়ামী সরকারকে হিংস্রতার সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে। রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নানাবিধ জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে সরকার।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় হবিগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনা সেই জুলুম-নির্যাতনেরই আরও একটি নিকৃষ্ট উদাহরণ। বিএনপি মহাসচিব এসব নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ভুয়া, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

 

 

কিউএনবি/আয়শা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit