মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম

আটোয়ারীতে পারিবারিক অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪২ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে পারিবারিক অর্থায়নে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার তোড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ-এর উদ্যোগে এবং তার ভাই-বোনদের নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও এলাকার অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষদের মাঝে প্রায় ১৩৫০ টি কম্বল বিতরণ করা হয় ।

মঙ্গলবার ( ০১ ফেব্রুয়ারি) বিকেলে সাবেক ইউপি চেয়ারম্যানের বাস ভবন সুখ্যাতি গ্রাম থেকে এসব কম্বল শীতার্ত নারী-পুরুষদের মাঝে বিতরণ করা হয়। সাবেক চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ বলেন, প্রতি বছর শীতের সময় আমার পরিবারের পক্ষ থেকে এলাকার অসহায় শীতার্তদের জন্য স্যুয়েটার, চাদর, কম্বল সহ অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়।

এমনকি ঝড়, বন্যা বা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ সহ ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। তিনি বলেন, মানুষ মানুষের জন্য। আমার পরিবার শুধু দোয়া চায়। তিনি শীতার্ত মানুষদের উদ্দেশ্যে বলেন, আপনারা শুধু আমার ভাই-বোন সহ পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের পাশে থেকে দুর্দিনে সহযোগিতা করতে পারি। এসময় আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ উপকারভোগী শীতার্ত নারী-পুরুষরা উপস্থিতি ছিলেন।

 

 

কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit