রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

৭৯ দিন পর বাসায় ফিরছেন খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২২ Time View

 

ডেস্কনিউজঃ আড়াই মাসেরও বেশি সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকার পর বাসায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় গুলশানের বাসভবনের উদ্দেশে হাসপাতাল ছাড়বেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন এভারকেয়ারে ভর্তি ছিলেন খালেদা জিয়া। আজ সন্ধ্যায় চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড তার স্বাস্থ্যের বিষয়ে ব্রিফিং করবেন। সন্ধ্যা ৬টায় তার হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে যাবেন।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালের কেবিনে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। পরদিনই লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। সেখান থেকে ৯ জানুয়ারি রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা।

গত ২৮ নভেম্বর চিকিৎসক দলের সদস্যরা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। তার রক্তক্ষরণ হচ্ছে। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া দরকার। তবে সরকার এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।

কিউএনবি/বিপুল/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit