মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

জাস্টিন ট্রুডো কোভিডে আক্রান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন স্বয়ং ট্রুডো।

সোমবার টুইটারে ট্রুডো লিখেছেন, ‘আজ সকালে আমি করোনা পজিটিভ বলে জানতে পেরেছি। তবে আমি সুস্থ আছি। কোনো সমস্যা মনে হচ্ছে না।’

তিনি আরও লিখেছেন, ‘এই সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনেই দূরত্ব রক্ষা করে কাজ করবো।’ পোস্টের শেষে সবাইকে ভ্যাকসিন নেয়ার জন্য অনুরোধ জানান তিনি।

বেশ কয়েক দিন থেকেই ট্রুডো ও তার পরিবার আইসোলেশনে রয়েছেন। 

তার কার্যালয় জানায়, ট্রুডোর এক সন্তান করোনা পজিটিভ হওয়ার পর থেকেই তার পুরো পরিবার আইসোলেশনে রয়েছেন।

এদিকে, করোনার টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে কয়েকদিন ধরেই কানাডায় ট্রাক চালকদের ব্যাপক বিক্ষোভ চলছে। ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহর। 

পণ্য বহন না করে ট্রাক নিয়ে রাজধানী অটোয়ায় জড়ো হয়েছেন হাজার হাজার চালক।

ফার্সটুডের প্রতিবেদনে বলা হয়, অটোয়ায় ভ্যাকসিনের বিরোধিতা করে ট্রাকচালকরা আন্দোলন করায় বাসস্থান ছেড়েছেন ট্রুডো।

ফলে প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে সৃষ্টি হয় ধুম্রজাল।

তবে, প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, ‘নিরাপত্তাজনিত কারণেই প্রধানমন্ত্রীর অবস্থান কাউকে জানানোর সুযোগ নেই।’

কিউএনবি/অনিমা/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit