রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব একাদশ বনাম ভারত একাদশ ম্যাচ আয়োজনের ভাবনা বিসিসিআইয়ের অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী চারজনের পরিকল্পনায় অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা পারমাণবিক পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ায় ১৩৯৯ ভূমিকম্প: গবেষণা আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের সৌদি ভেবেছিল যুক্তরাষ্ট্রই মোখা রক্ষা করবে: মার্কিন অধ্যাপক ইউক্রেনের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

মুশফিকদের হারিয়ে মাশরাফিদের পেছনে ফেললেন সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১০৬ Time View

 

স্পোর্টস ডেসক্ : মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে উঠে গেল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশাল। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বরিশাল। মাত্র ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কুমিল্লা। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে চট্টগ্রাম। পয়েন্ট টেবিলে বরিশালের উন্নতীতে অধপতন হলো ঢাকার। তিন নম্বর পজিশন থেকে চারে নেমে গেল ৫ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করা তামিম-মাশরাফি-মাহমুদউল্লাহ রিয়াদদের ঢাকা।  

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে যায় বরিশাল। শুরুতে ২৪ রানে টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানের উইকেট হারায় দলটি। একটা পর্যায়ে ৩ উইকেটে বরিশালের সংগ্রহ ছিল ১৩.৫ ওভারে ১০৩ রান। এরপর ৪২ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে ১৪৫ রানেই অলআউট হয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। টার্গেট তাড়া করতে নেমে ৩৫ রানে সৌম্য সরকার, রনি তালুকদার, আন্দ্রে ফ্লেচার ও থিসেরা পেরেরার উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে খুলনা। পঞ্চম উইকেটে ইয়াসির আলী রাব্বিকে সঙ্গে নিয়ে ৫০ বলে ৭৯ রানের জুটি গড়েন অধিনায়ক মুশফিকুর রহিম। 

১৮.২ ওভারে দলীয় ১১৪ রানে মুশিক যখন ৩৩ রান করে ফেরেন তখন জয়ের জন্য খুলনার প্রয়োজন ছিল ১০ বলে ৩২ রান। ইয়াসির আলী রাব্বির পক্ষে লেজের ব্যাটসম্যানদের নিয়ে এ অসম্ভব টার্গেট তাড়া করে দলকে তীরে ভেড়ানো সম্ভব হয়নি।  তার ৩৪ বলের চার বাউন্ডারি আর তিন ছক্কায় গড়া অপরাজিত ৫৭ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ১৩৯/৬ রান তুলতে সক্ষম হয় খুলনা।  ৬ রানে জয় পায় বরিশাল। 

সংক্ষিপ্ত স্কোর

বরিশাল: ১৮.৫ ওভারে ১৫৪/১০ রান (নাজমুল হোসেন শান্ত ৪৫, সাকিব আল হাসান ৪১; খালেদ আহমেদ ৩/৪১, কামরুল ইসলাম রাব্বি ২/২৫, ফরহাদ রেজা ২/১৪)।

খুলনা: ২০ ওভারে ১৩৯/৬ রান (ইয়াসির আলী ৫৭*, মুশফিকুর রহিম ৩৩; ডুয়াই ব্রাভো ৩/৪০, সাকিব আল হাসান ২/১০)।  

 

 

কিউএনবি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit