রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

নওগাঁ জেলার একটি উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে : পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১১২ Time View

 

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষধাপে সোমবার নওগাঁ জেলার ১টি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষেদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন অফিস এবং পুলিশ বিভাগ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহন করেছে।জেলা নির্বাচন অফিসার মোঃ মাহমুদ হাসান জানিয়েছেন সোমবার জেলার নিয়ামতপুর উপজেলার এই ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে নিয়ামতপুর, হাজীনগর, ভাবিচা, রসুলপুর, পাড়ইল, শ্রীমন্তপুর, চন্দননগর এবং বাহাদুরপুর। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে শেষ ধাপের এই নির্বাচনে সবগুলো ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৮টি ইউনিয়নে ৯০টি কেন্দ্রের ৫৮৭ ভোট কক্ষে ভোট গ্রহন করা হবে। সোমবারের নির্বাচনে নিয়ামতপুর উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ৮শ ৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটর ৯৭ হাজার ৬শ ৩ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ২শ ৪৪ জন।এই নির্বাচনে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য ২৪টি পদের বিপরীতে ১০৬ জন এবং সাধারন সদস্য ৭২টি পদের বিপরীতে ৩৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জানিয়েছেন ইতিপূর্বের মত এবারেও সুষ্ঠু শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন অফিসারের নেতৃত্বে ৬ থেকে ৭ জন করে পুলিশ সদস্য সার্বক্ষনিক দায়িত্বে থাকবেন। তাদের সহযোগিতার জন্য আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্বে থাকবে। প্রত্যেক ইউনিয়নে ম্যাজিণ্ট্রেটের নেতৃত্বে একটি করে ভ্রাম্যামন আদালত টহলরত থাকবে। এ ছাড়াও ষ্ট্রাইকিং ফোর্স উপজেলার ৮টি ইউনিয়নে সার্বক্ষনিক টহলরত থাকবে। পুলিশের পাশাপশি বিজিবি সদস্যরাও সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে।

কিউএনবি/অনিমা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit