রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

সিলেট মোবাইল পাঠাগার’র ৭৭৩তম সাহিত্য আসর অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৯৬ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেটের দুই দশকের প্রাচীন সাহিত্য সংগঠন সিলেট মোবাইল পাঠাগারের ৭৭৩তম নিয়মিত সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। (৩০জানুয়ারি) নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কবি ও কলামিষ্ট সালেহ আহমদ খছরুর সভাপতিত্বে ও ইংরেজি ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’র সম্পাদক, কেমুসাস তরুণ পুরস্কার প্রাপ্ত আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট মোবাইল পাঠাগারের বর্তমান কার্যকরী পারিষদের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলামিস্ট, ডা. মাওলানা লোকমান হেকিম, নাট্যকার ছয়ফুল আলম পারুল। পঠিত লেখার উপর আলোচনা রাখেন পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য ও লেখাপাঠে অংশগ্রহণ করেণ,সিলেট সিটি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সেনোয়ারা আক্তার চিনু, মইনউদ্দীন আদর্শ মহিলা কলেজের ইংরেজি প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক শাহ আলম চৌধুরী, কবি আতাউর রহমান বঙ্গি, কবি জুবের আহমদ সার্জন, কবি সাজিদুর রহমান, কবি অনিন্দ্য মোস্তাক, গীতিকার আবদুর রহমান পারভেজ, সম্রাট জাহাঙ্গীর আলম, লেখক নুর মোহাম্মদ, কাজি আশরাফুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। মুখ্য আলোচকের বক্তব্যে সিলেট মোবাইল পাঠাগারের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, কলম হচ্ছে অস্ত্রের চেয়ে শক্তিশালী। আমরা সবাই মিলে সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের মানব সম্পদকে কলমশক্তি দিয়ে জাগ্রত করি। 

 

 

কিউএনবি/আয়শা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit