রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

জালালাবাদ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, বর্তমান সরকার নারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতাসহ অসংখ্য ভাতা চালু করেছে। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে বিশ্বের দরবারে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করতে নিরলস ভাবে কাজ করছেন। তাই মহিলা আওয়ামী লীগ কর্মীদেরকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্ন পুরনে কাজ করতে হবে।

 

(৩০জানুয়ারি) বিকেলে জালালাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান সাহিদা খাতুন তালুকদারের পরিচানায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, সহ সভাপতি আছিয়া শীকদার, সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশন কাউন্সিল এডভোকেট সালমা সুলতানা, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উবায়দুল্লাহ ইসহাক, জেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদ, সহ সাধারণ সম্পাদক মাধুরী গুন।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ গেদন মিয়া মেম্বার, সাবেক মেম্বার মুহিত আলম শফিক, মন্তকা আহমদ, মানিক মিয়া, আব্দুল কাদির, জালাল আহমদ মেম্বার, মকবুল হোসেন, ফখর উদ্দিন, হেলাল মিয়া, বাতির আহমদ দিলা, জ্যোতিষ দত্ত, আব্দুল করিম, জলাল আহমদ, তোফায়েল আহমদ কালা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মহিলা মেম্বার খুশতেরা বেগম, পারবিন আক্তার, নেওয়ারুন নেছা, সেলিনা বেগম, কুলসুমা বেগম, মংগলা রানী, সাংগঠনিক সম্পাদক শিবলী বেগম, সহ সাংগঠনিক সম্পাদক আসমা বেগম, ,মা ও শিশু সম্পাদক নার্গীস করির প্রমূখ। সম্মেলনে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সোনারা বেগম, সাধারণ সম্পাদক হুসনারা বেগম ও সাংগঠনিক সম্পাদক সাবেরা বেগম সাদিয়াকে সকলের মতামতের ভিত্তিতে নির্বাচিত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit