বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাশিয়ার উদ্বেগ উপেক্ষা করছে যুক্তরাষ্ট্র: পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ১১৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ন্যাটো সম্প্রসারণ ও ইউক্রেন নিয়ে মস্কোর নিরাপত্তা উদ্বেগকে পশ্চিম ইউরোপ উপেক্ষা করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে এ কথা বলেছেন। 

চলতি সপ্তাহের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর কাছে রাশিয়া উত্থাপিত নিরাপত্তার দাবির জবাব দিয়েছে। ইউক্রেনকে কখনোই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের অন্তভুক্ত করা হবে না। রাশিয়া পশ্চিমা জোটের প্রতি এমন প্রতিশ্রুতির আহবান জানায়। 

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, পুতিন ম্যাক্রোঁকে বলেন, ‘ন্যাটোর সম্প্রসারণ এবং রাশিয়ার সীমান্তের কাছে ভারি অস্ত্র মোতায়েন অভিযোগসহ রাশিয়ার মৌলিক উদ্বেগগুলো বিবেচনা করা হচ্ছে না।’

পুতিন বলেন, “যুক্তরাষ্ট্র রাশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্বেগকে ‘উপেক্ষা’ করছে এবং অন্যান্য দেশের প্রতিরক্ষা উদ্বেগকে আঘাত না করে কীভাবে ইউরোপে নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে তা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে।”

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, দুই নেতা বিস্তারিত আলোচনা করেছেন এবং পুতিন ম্যাঁক্রোকে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতিক্রিয়া ‘সতর্কতার সঙ্গে’ খতিয়ে দেখবেন এবং এর পর তিনি তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 

পূর্ব ইউক্রেনের সঙ্গে সীমান্তের কাছাকাছি রাশিয়ান সেনা মোতায়েন পশ্চিমাদের ভয় বাড়িয়ে দিয়েছে যে, ক্রেমলিন তার ইইউ সমর্থক প্রতিবেশীকে আক্রমনের পরিকল্পনা করছে।
রাশিয়া কোন ধরনের অভিযানের পরিকল্পনা বাতিল করে বলেছে, তারা পশ্চিমের কাছে ব্যাপক ভিত্তিক নিরাপত্তা নিশ্চয়তা চায়। এ জন্য মস্কো কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কিউএনবি/অনিমা/২৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit