শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

রাশিয়াকে ন্যাটো-আমেরিকার চিঠি, উত্তরে মাকরনকে টেলিফোনে যা বললেন পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে রাশিয়ার। সীমান্তে বহু সংখ্যক সেনা মোতায়েন করেছে রাশিয়া। পাল্টা জবাব হিসেবে পশ্চিমা মিত্ররাও ইউক্রেনের পাশে দাঁড়াতে সেখানে পাঠাচ্ছে হাজার সেনা।

এমন পরিস্থিতি রাশিয়ার উদ্বেগের বিষয়ে চিঠি লিখে জবাব দিয়েছে ন্যাটো ও আমেরিকা। সে সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর নিরাপত্তা গ্যারান্টির দাবির যে জবাব পাশ্চাত্য দিয়েছে তাতে ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ক্রেমলিনের মূল উদ্বেগগুলোর উত্তর দেয়া হয়নি। 

তিনি শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে একথা জানিয়েছেন।

ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশ নিয়ে উত্তেজনার মধ্যে রাশিয়া সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কাছে নিরাপত্তার গ্যারান্টি চেয়েছিল।

বৃহস্পতিবার আমেরিকা ও ন্যাটো জোট আলাদাভাবে রাশিয়ার ওই দাবির লিখিত জবাব দিয়েছে বলে ক্রেমলিন জানিয়েছিল। কিন্তু মস্কো সে লিখিত জবাব পড়ার পর এখন বলছে, রাশিয়া যা দাবি করেছিল লিখিত জবাবে তার কিছু উল্লেখ করা হয়নি।

পুতিন শুক্রবারের টেলিফোনালাপে ম্যাকরনকে বলেন, “রাশিয়ার মৌলিক উদ্বেগের জায়গাগুলোতে আমেরিকা বা ন্যাটো কোনও জবাব দেয়নি। আমাদের অন্যতম উদ্বেগ ছিল পূর্বদিকে ন্যাটোর বিস্তার রোধ এবং রাশিয়ার সীমান্তে বিপজ্জনক সমরাস্ত্র মোতায়েন না করা। কিন্তু এ বিষয়ে আমেরিকা বা ন্যাটো কোনও বক্তব্য দেয়নি।”

টেলিফোনালাপে পুতিন আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রতিরক্ষা উদ্বেগ প্রশমিত না করে ইউরোপের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে রাশিয়ার এমন প্রশ্নেরও কোনও উত্তর আমেরিকা বা ন্যাটো দেয়নি। ফরাসি প্রেসিডেন্টকে পুতিন আরও বলেছেন, তিনি তার পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে আমেরিকা ও ন্যাটোর জবাব আরও ভালোভাবে পড়ে দেখবেন।

এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, আমেরিকা ও তার ন্যাটো জোটের মিত্ররা রাশিয়াকে নিরাপত্তা গ্যারান্টি দিতে ব্যর্থ হলে মস্কো ‘যথাযথ পদক্ষেপ’ নেবে। তবে পুতিন শুক্রবারের ফোনালাপে ম্যাকরনকে জানিয়েছেন, তিনি তড়িঘড়ি করে কোনও পদক্ষেপ নেবেন না। সূত্র: সিজিটিএন

কিউএনবি/অনিমা/২৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit