শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ভারতে সংক্রমণ কমেছে, বেড়েছে মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতে করোনার সংক্রমণ কিছুটা কমেছে, তবে মৃত্যু বেড়েছে। ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৬২৭ জনের। 

গেল মঙ্গলবার থেকেই দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা রয়েছে তিন লাখের নিচে। সেই ধারা অব্যাহত রয়েছে শুক্রবারও। এই দিনে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫১ হাজার ২০৯ জন।

এর ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৬ লাখ ২২ হাজার ৭০৯ জনে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল ৫৭৩ জনের। করোনা মহামারির শুরু থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৯২ হাজার ৩২৭ জন প্রাণ হারিয়েছেন।

এদিকে ভারতে করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা গত ২৪ ঘন্টায় ১২ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। দৈনিক সংক্রমণের হারেও হয়েছে কিছুটা উন্নতি। বৃহস্পতিবার দেশটিতে সংক্রমণের হার ছিল ১৯ দশমিক ৫৯ শতাংশ। শুক্রবার তা কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৮৮ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হারও সামান্য কমে হয়েছে ১৭ দশমিক ৪৭ শতাংশ।

ভারতে করোনায় আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে মোট ৫১ হাজার ৭৩৯ জন নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেরালার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তাদের রাজ্যে করোনায় আক্রান্ত রোগীদের ৯৪ শতাংশই ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। 

ভারতে এখন পর্যন্ত মোট ১৬৪ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার ২১৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট দেশটিতে টিকা পেয়েছেন ৫৭ লাখ ৩৫ হাজার ৬৯২ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার অন্তত ৭২ শতাংশ করোনা টিকার উভয় ডোজ সম্পন্ন করেছেন। এছাড়া ১৫ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যেও প্রায় ৫৪ শতাংশ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit