শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

রাশিয়া আগামী মাসে ইউক্রেনে আক্রমণ করতে পারে: বাইডেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, ”আগামী মাসে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার ব্যাপারে ‘স্পষ্ট শঙ্কা’ রয়েছে। ” হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে রাশিয়ার প্রধান দাবি যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করার পর সঙ্কট সমাধানের ব্যাপারে আশা একেবারে সামান্য বলে মনে করছে মস্কো। গত কয়েক সপ্তাহে ইউক্রেন সীমান্তে লক্ষাধিক রুশ সেনা জমায়েত রাখার বিষয়টি আক্রমণের আশঙ্কা তৈরি করেছে। যদিও রাশিয়া বরাবরই আক্রমণের পরিকল্পনার কথা নাকচ করে দিয়ে আসছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময় রুশ হামলার সম্ভাব্য সময় সম্পর্কে মন্তব্য করেছেন তিনি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন জানান, ‘প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আক্রমণ করতে পারে এমন একটি ‘ স্পষ্ট আশঙ্কা’ আছে। ‘

রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে পশ্চিম ইউরোপে রাশিয়ার গ্যাস পাঠানোর একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। নর্ড স্ট্রিম টু নামে পাইপলাইনটি রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত যাবে। বৃহস্পতিবার বার্লিনে সরকারি কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া হামলা করলে প্রকল্পটি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। পশ্চিমা মিত্ররা এরই মধ্যে বলেছিল, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে তারা দেশটির অর্থনীতিকে লক্ষ্যবস্তু করবে।
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit