রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১৫২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক টুইটে জয়শঙ্কর তার করোনায় সংক্রমিত হওয়ার খবর নিশ্চিত করেছেন। ওই টুইটে সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদের সবাইকে করোনাসংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এস জয়শঙ্কর।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভেস লে দ্রিয়ানের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন জয়শঙ্কর। উল্লেখ্য, কিছু দিন আগে করোনায় সংক্রমিত হয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সম্প্রতি ভারতে করোনার সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই লাখ ৫১ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৫ দশমিক ৮৮। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২৭ জন।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৩:২৯

messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit