সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

অস্বাভাবিক মাত্রায় নেমে যাচ্ছে তাপমাত্রা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

ডেস্ক নিউজ :  বৃষ্টিপাতের প্রবণতা কেটেছে। দেখা দিয়েছে শৈত্য প্রবাহ। অস্বাভাবিক মাত্রায় নেমে যাচ্ছে তাপমাত্রা। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বইছে মৌসুমের চতুর্থ মৃদু শৈত্যপ্রবাহ। 

আবহাওয়া অফিস এক পূর্বাভাসে জানিয়েছে, রাতের তাপমাত্রা কমতে পারে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর এটা স্থায়ী হলে বা বিরাট এলাকা জুড়ে ছড়িয়ে পড়লে দেখা দেবে শৈত্য প্রবাহ।

এতে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। ঢাকায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৬ থেকে ১২ কিলোমিটার।

সারাদেশের রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হবে।

বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ১৭ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সামান্য বৃষ্টিপাত হলেও এই মাঘে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, যা এবারের শীতকালে সর্বোচ্চ বৃষ্টিপাত। এছাড়া মাদারীপুরে ১২ মিলিমিটার, ভোলায় ৫ মিলিমিটার, গোপালগঞ্জ ও খুলনায় ৪ মিলিমিটার, সিলেটে রেকর্ড করা হয়েছে ৩ মিলিমিটার এবং ফেনী, চুয়াডাঙ্গা ও কুমারখালীতে রেকর্ড করা হয়েছে ২ মিলিমিটার বর্ষণ।

কিউএনবি/অনিমা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ / দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit