শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

ইউক্রেনে রুশপন্থিদের অস্ত্র দেওয়ার আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৯৭ Time View

 

আন্তর্জাতিক ডেসক্ : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে রাশিয়ার ক্ষমতাসীন দল। এএফপির খবরে বলা হয়েছে, বুধবার রাশিয়ার ক্ষমতাসীন দল ‘ইউনাইটেড পার্টি’র একজন সিনিয়র সদস্য দেশের নেতৃবৃন্দকে এই আহ্বান জানান। 

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে ভ্লাদিমির ভিসিলিয়েভ বলেন, আমরা দেশের নেতাদের লগানস্ক এবং দোনেতস্ক রিপাবলিককে প্রয়োজনীয় সামরিক সহযোগিতা প্রদানের আহ্বান জানাই। ইউক্রেনের আক্রমণ প্রতিহত করার জন্য এমন আহ্বান বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

বিবৃতিতে ভ্লাদিমির ভিসিলিয়েভ বলেন, আমরা এ বিষয়ে আলোচনা করে বুঝেছি, তাদেরকে (রুশপন্থিদের) কিয়েভের দয়ার ওপর ছেড়ে দিতে পারি না। এর আগে রাশিয়ার সংসদের উচ্চ কক্ষের ১ নম্বর ডেপুটি স্পিকার অ্যান্ডেরেই তারচাক প্রেসিডেন্ট পুতিনের প্রতি রুশপন্থিদের সমরাস্ত্র দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন। তারচাক রাশিয়ার ক্ষমতাসীন পার্টির সাধারণ কাউন্সিলের মহাসচিব। 
 
রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড পার্টির জ্যেষ্ঠ সদস্য ভ্লাদিমির ভিসিলিয়েভ যে বিবৃতি দিয়েছেন তাতে বলা হয়েছে,  লগানাস্ক এবং দোনেতস্কের জনগণকে তাদের প্রতিরক্ষার জন্য কিছু অস্ত্র দিয়ে সহযোগিতা দিয়ে কিয়েভের সামরিক আগ্রাসন রুখতে সহায়তা করা প্রয়োজন। তবে কী ধরনের অস্ত্র সহযোগিতা দিতে হবে বিবৃতিতে সেটা বলা হয়নি। 

পশ্চিমাদের অভিযোগ, ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে রাশিয়া দেশটিতে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। এই পরিস্থিতির মধ্যে মস্কো দাবি করেছিল ইউক্রেনকে যেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য না করা হয়। তবে রাশিয়ার এই দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এটা নিয়ে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit