রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

ভ্যাকসিন বিতর্কের পর দুবাইয়ে খেলবেন জোকোভিচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে অনুষ্ঠিতব্য এটিপি দুবাই টেনিস টুর্নামেন্টে খেলবেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। করোনা ভ্যাকসিন না নিয়ে বিতর্কের মধ্যে পড়া জোকোভিচ দুবাই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে  বলা হয়েছে। এদিকে দুবাইয়ে প্রবেশের জন্য করোনার টিকা গ্রহন বাধ্যতামুলক নয়। দেশটির শতভাগ নাগরিক ইতোমধ্যেই ভ্যাকসিন নিয়েছে।

করোনার টিকা গ্রহন না করায় অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত হয়েছেন তিনি। ফলে জয় করা হয়নি রেকর্ড ২১তম গ্র্যান্ডস্লাম শিরোপা। দুবাই টুর্নামেন্টের ফাঁস হওয়া একটি তালিকা সংবাদিকেদর কাছে পৌঁছেছে। সেখানে দেখা যায় ২১ থেকে ২৬ ফেব্রুয়ারির ইভেন্টে শীর্ষ বাছাই হিসেবে রাখা হয়েছে জোকোভিচের নাম।

এই মাসেই কোভিড বিতর্কে জড়িয়ে আইনি লড়াইয়ের পরও অস্ট্রেলীয় ওপেনে অংশগ্রহণ করতে পারেননি ৩৪ বছর বয়সী সার্বিয়ান এ তারকা। ওই ঘটনায় বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হন জোকোভিচ। মেলবোর্ন থেকে দুবাই হয়ে নিজ শহর বেলগ্রেডে ফেরা জোকোভিচের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধোঁয়াশা ছিল সবার কাছে। এর আগে মেলবোর্নে রেকর্ড ৯ বার শিরোপা জিতেছেন তিনি।

এই করোনা মহামারী সর্বকালের সেরা টেনিস কিংবদন্তির জন্য ক্ষতিকারক প্রমাণিত হয়েছে। তিনি ২০২০ সালে একটি সুপার স্প্রেডার টুর্নামেন্টের আয়োজন করেছিলেন এবং ডিসেম্বরে করোনা পজিটিভ হওয়ার পরও একটি পুরস্কার বিতরণী অনুষ্টানে মাস্কবিহীন উপস্থিত ছিলেন।   ভ্যাকসিন গ্রহন না করার পরও টেনিস অস্ট্রেলিয়া প্রাথমিকভাবে তাকে অংশগ্রহনের সুযোগ দিয়েছিল। তবে অস্ট্রেলিয় কর্তৃপক্ষ তাকে ভিসা প্রদানে রাজি হয়নি।

পরে আইনের দ্বারস্থ হলেও কর্তৃপক্ষের সিদ্ধান্তটিকেই বহাল রাখে দেশটির ফেডারেল কোর্ট। রাফায়েল নাদাল ও রজার ফেদারারের সমান রেকর্ড ২০টি মেজর শিরোপাজয়ী জোকোভিচের পরবর্তী গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় অনিশ্চিয়তার মুখে পড়ে গেছে। ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনে তার অংশগ্রহণ হুমকিতে পড়েছে। কারণ ফ্রান্স ও নিউইয়র্কে অন্যদের পাশাপাশি ক্রীড়াবিদদের জন্যও কোভিড স্ব্যস্থবিধি কড়াকড়ি ভাবে বলবৎ রয়েছে। এদিকে দুবাইয়ে প্রবেশের জন্য করোনার টিকা গ্রহন বাধ্যতামুলক নয়। দেশটির শতভাগ নাগরিক ইতোমধ্যেই ভ্যাকসিন নিয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit