সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

ওমিক্রন প্রতিরোধে বুস্টার ট্রায়াল শুরু মডার্নার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৬৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে বুস্টার ট্রায়াল শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল ও বায়োটেকনোলজি কোম্পানি মডার্না। বুধবার কোম্পানিটির প্রধান নির্বাহী স্টেফানি ব্যাঞ্চেল এ তথ্য জানিয়েছেন। ওমিক্রন প্রতিরোধে করোনাভাইরাস প্রতিরোধী বুস্টার শটের ফেজ টু ক্লিনিকাল ট্রায়ালের অংশ হিসেবে একজনের শরীরে টিকা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ২৪টি স্থানে এ ট্রায়াল পরিচালিত হবে। এতে ৬০০ স্বেচ্ছাসেবক অংশ নেবেন। ট্রায়াল থেকে প্রাপ্ত তথ্য জনস্বাস্থ্য বিষয়ক নেতাদের জানানো হবে। যাতে তারা করোনা প্রতিরোধে বুস্টার ডোজের বিষয়ে প্রমাণ সাপেক্ষ সিদ্ধান্ত নিতে পারেন।

করোনা টিকা প্রস্তুতকারী সংস্থা ফাইজার ও বায়োনটেক জানিয়েছে, তারাও ওমিক্রন প্রতিরোধী টিকার ট্রায়াল শুরু করেছে। 

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনা সংক্রমণের ৯৯.৯ শতাংশই ওমিক্রন। ০.১ শতাংশ ডেল্টা।  

সূত্র : সিএনএন

কিউএনবি/অনিমা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit