মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাঁপায় দুইস্কুল ছাত্র নিহত, অপর আরোহী সহপাঠি গুরুতর আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১৫৪ Time View

 

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে করোনা ভ্যাকসিন নিতে যাওয়ার পথে বুধবার সকালে যাত্রীবাহী বাসের চাঁপায় মোঃ অন্তর বেপারী (১৫) ও মোঃ রেদোয়ান ফকির (১৫) নামের দুই মোটরসাইকেল আরোহী দশম শ্রেনীর স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় মোঃ কাইয়ুম হোসেন (১৫) নামের তাদের অপর সহপাঠি গুরুতর আহত হয়েছে। আহতকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানা ও গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশন সুত্রে জানাগেছে, উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর তিন ছাত্র মোঃ অন্তর বেপারী (১৫) মোঃ রেদোয়ান ফকির (১৫) ও কাইয়ুম হোসেন (১৫) মিলে করোনা ভ্যাকসিন নেয়ার জন্য বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল মেট্রো ল ১১-৩৯৫৩ নম্বরের একটি মোটরসাইকেল যোগে বার্থী বাজার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়। তাদের বহনকারী মোটরসাইকেলটি বরিশাল-ঢাকা মহাসড়ক ধরে বার্থী কলেজের সামনে পৌছলে বরগুনা জেলা সদর থেকে বন্দর নগরী চট্রগ্রামের উদ্দেশে ছেড়ে আসা চট্রমেট্রো ব ১১-১২৫১ নম্বরের বলেশ্বর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাঁপা দেয়।

গুরুতর আহত অবস্থায় গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে দ্রুত তাদেরকে নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগন তখন মোটর সাইকেলটির চালক দশম শ্রেনীর স্কুলছাত্র অন্তর বেপারী ও মোঃ রেদোয়ান ফকির কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তাদের কাইয়ুম হোসেনকে মুমুর্ষ অবস্থায় সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকগন জানিয়েছেন তার অবস্থাও আশংকাজনক।

গৌরনদী হাইওয়ে থানার সেকেন্ড অফিসার সার্জেন্ট মোঃ মাহাবুবুর রহমান উজ্জল জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েররের প্রস্তুতি চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit