মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

করোনার বিষে নীল আরও সাড়ে ৯ হাজার প্রাণ, আক্রান্ত ৩২ লাখের বেশি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই মুহূর্তে বিশ্বে দাপট দেখাচ্ছে এই ভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন ওমিক্রন। এতে সারাবিশ্বে দৈনিক মৃত্যু ও রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) বিভিন্ন দেশে করোনাভাইরাসের ছোবলে প্রাণ গেছে প্রায় সাড়ে ৯ হাজার মানুষের। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় সোয়া ৩২ লাখ।

এদিন সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ফ্রান্সে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, ব্রাজিল ও স্পেন। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ কোটি ৮৯ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ লাখ ৩৩ হাজার।

বুধবার সকালে ওয়ার্ল্ডওমিটারস থেকে এসব তথ্য নেওয়া হয়।

ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৪০২ জন। সে হিসেবে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে সাড়ে ৩ হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ৩৩ হাজার ১৫৮ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ১৭ হাজার ৭৫৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১২ লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৫৫৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১ হাজার ৬৩৫ জন এবং মারা গেছেন ৪৬৭ জন। মহামারীর শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৩ লাখ ২ হাজার ৫৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ২২১ জন এবং মারা গেছেন ২ হাজার ৩৮৬ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৩৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৯৪ হাজার ৬৫৫ জন মারা গেছেন।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৭ হাজার ৮০৯ জন। এছাড়া মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১২ লাখ ৪১ হাজার ১০৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৪৪৮ জনের।

গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৮৭৭ জন এবং মারা গেছেন ৩৮২ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৪০ জন এবং মারা গেছেন ৩৩৮ জন।

এছাড়া গত এক দিনে যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩২৬ জন এবং মারা গেছেন ৪৩৯ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৭১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৪ হাজার ৩৫৬ জন মারা গেছেন। একই সময়ে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫১২ জন এবং মারা গেছেন ২৬০ জন।

এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ১৮৪ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৮৯ লাখ ৫৬ হাজার ৫১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১৭ হাজার ৬৯৯ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১১৮ জন এবং মারা গেছেন ১৬১ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১২৬ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৭২ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২৩ হাজার ৯০১ জনের।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ৮২ হাজার ৭৪২ জন এবং মারা গেছেন ৪ লাখ ৯১ হাজার ১৫৪ জন।

কিউএনবি/অনিমা/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit