সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বিরোধী দল আ.লীগের মতো বক্তব্য দিচ্ছে: মির্জা ফখরুল ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খাঁন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে নৌকা ডুবে নিখোঁজ ৩৯

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় নৌকাডুবে নিখোঁজ হয়েছেন ৩৯ জন। 

স্থানীয় সময় গত শনিবার (২২ জানুয়ারি) ফ্লোরিডা উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটে, তবে বুধবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে এই নৌকাডুবির ঘটনা ঘটলেও মার্কিন কর্মকর্তারা দুর্ঘটনার খবরটি জানতে পারেন স্থানীয় সময় মঙ্গলবার সকালে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট পিয়ের্স শহর থেকে ৪৫ মাইল (৭২ কিলোমিটার) দূরে সমুদ্রের উপকূলে মাছ ধরার কাজে নিয়োজিত জেলেরা এক ব্যক্তিকে উদ্ধারের পর নৌকাডুবির তথ্য পাওয়া যায়।

ডুবন্ত নৌকা থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তি জানিয়েছেন, ক্যারিবীয় দেশ বাহামাসের বিমিনি দ্বীপ থেকে তারা একটি নৌকায় করে যাত্রা করেছিলেন এবং শনিবার রাতে তাদের বহনকারী নৌযানটি খারাপ আবহাওয়ার কবলে পড়ে। এরপরই সেটি ডুবে যায়।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ডুবে যাওয়া ওই নৌকাটি হয়তো মানব পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল।

অবশ্য নৌকা থেকে জীবিত উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তার বরাত দিয়ে বলা হচ্ছে, নৌকায় করে বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দেওয়ার সময় আরোহীদের কেউই লাইফ ভেস্ট পরিধান করেননি।

এদিকে মিয়ামি কোস্ট গার্ড টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে জাহাজ ও এয়ারক্রাফটের সাহায্যে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা যায়নি।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit