রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

ডাউনিং স্ট্রিটের পার্টি তদন্ত করছে ব্রিটিশ পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ করোনাভাইরাস মহামারি চলার সময় ১০ ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত পার্টির ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক বলেছেন, পুলিশ বাহিনী গত দুই বছরে প্রধানমন্ত্রীর বাসভবন কাম কার্যালয় এবং সরকারের বিভিন্ন স্তরে কভিড-১৯ বিধির সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখছে। কমিশনার ক্রেসিডা ডিক বলেন, মেট্রোপলিটন পুলিশ ‘ভয় বা পক্ষপাত ছাড়া’ তদন্ত করবে এবং তদন্তেও ‘গুরুত্বপূর্ণ পর্যায়ে’ হালনাগাদ তথ্য জানাবে।

২০২০ সালের জুনে প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য একটি জš§দিনের পার্টি আয়োজনের নতুন অভিযোগ ওঠার পর এ নিয়ে পুলিশী তদন্তের  খবর এলো। করোনার লকডাউনের মধ্যে দেশবাসী যখন ঘরে বন্দি তখন প্রধানমন্ত্রীর বাসভবন তথা দপ্তরের কর্মীদের মধ্যে বিভিন্ন সময় পার্টির আয়োজনের অভিযোগ নিয়ে বরিস জনসন ইতিমধ্যেই প্রচণ্ড চাপে রয়েছেন। তাঁর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছে।

এ নিয়ে সরকারি দলের মধ্যে জনসনের নেতৃত্বের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ দেখা দিয়েছে। ডাউনিং স্ট্রিট স্বীকার করেছে, কর্মীরা প্রথম কভিড লকডাউন বহাল থাকার সময় বরিস জনসনের জš§দিন উদযাপনের জন্য ১০ নম্বরে সমবেত হয়েছিল।
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit